শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

অবরোধ অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোর সংঘাত হতে পারে এমনটাই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই ৷ তিনি আরো বলেছেন, ইজরায়েলের সঙ্গে যে কোনও নতুন সংঘাত এই বিরোধের একটি ভিন্ন পর্যায় চিহ্নিত করবে ।

ইরানের সংবাদ সংস্থা আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন , ‌ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবে তেহরান ৷ ইজরায়েলি প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ইহুদি শাসনের অস্তিত্বের অবসানকে এগিয়ে আনছে ৷’

রেজাই আরো অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার জন্য ইরান ষড়যন্ত্র করছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছেন নেতানিয়াহু ।

তিনি দাবি করেন , এই প্রতিবেদন ট্রাম্পকে আতঙ্কিত করেছে এবং তারঁ সিদ্ধান্তকে প্রভাবিত করেছে । নেতানিয়াহু মিথ্যা খবর ছড়িয়ে ট্রাম্পকে আতঙ্কিত করেছেন এবং তার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রভাব খাটাচ্ছেন ৷ এই খবরের পর ট্রাম্প একজন ফুড ট্রাক কর্মীর মতো ঘুরে বেড়াচ্ছিলেন ৷

লেবাননের সঙ্গে ইজরায়েলের সংঘাত পরিস্থিতি প্রসঙ্গে রেজাই বলেন, ‘দাহিয়েহ এবং বেরুট হল আমাদের রেড লাইন ৷ ভবিষ্যতে যে কোনও সংঘাত পূর্ববর্তী যুদ্ধ থেকে আলাদা হবে । আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি । লেবাননের দখল হওয়া অঞ্চলগুলি থেকে ইজরায়েল সরে যেতে বাধ্য হবে ।

যদি সংঘাত পুনরায় শুরু হয়, আমরা নতুন পর্যায়ের জন্য নিজেদের প্রস্তুত করছি ৷ অর্থনৈতিক অবরোধ প্রমাণ করছে, আমেরিকার সামরিক হামলা নিষ্ফল হচ্ছো ৷ আমরা এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব বলে যোগ করেন ইরানের এই জেনারেল।

ইরানের তেল রফতানি প্রসঙ্গে রেজাইয়ের দাবি, ‘অবরোধ অব্যাহত রাখার অর্থ, আমেরিকান শত্রুর সঙ্গে গুরুতর সংঘাত । যুদ্ধবিরতি চলাকালীন আমরা ৮০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছি । যদি অবরোধ অব্যাহত থাকে, আমরা ১০০ শতাংশ আমেরিকান অর্থনীতিকে লক্ষ্য করব ৷ যুদ্ধবিরতি চলাকালীন আমরা নৌ অবরোধ ভেঙে প্রায় ৭০ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছি ।

এর আগে ২৪ অগস্ট, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্স পোস্টে লেখেন, ‘ইরানি শাসনের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্কট বেসেন্টকে অভিনন্দন । আপনারা স্বৈরাচার এবং যারা এর প্রয়োগ করে, তাদের কাছ থেকে ন্যায্যভাবে চড়া মূল্য আদায় করছেন ৷’

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ