আন্তর্জাতিক ডেস্ক
ভোটের ফল ঘোষণার পর থেকেই পানীয় জলের সংকটে পড়েছেন কলকাতার উত্তরাঞ্চলের কাশীপুরের জ্যোতিনগর কলোনির মুসলিম বাসিন্দারা। এক মাস ধরে রাস্তার কলগুলোতে পানি না থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। বাধ্য হয়ে কেউ ব্যবহার করছেন দূষিত গঙ্গার পানি, আবার সামর্থ্যবানরা টাকা দিয়ে কিনছেন পুরসভার পানির ট্যাঙ্ক।
বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি এ বিষয়ে কী বলেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কলকাতা পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের এই কলোনিতে গত ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত পানির পাইপলাইন মেরামতের কাজ চলে। স্থানীয়দের দাবি, ২৯ জুলাই রাত সাড়ে ১১টা পর্যন্ত পানি সরবরাহ স্বাভাবিক ছিল। এরপর হঠাৎ কলোনির পাঁচটি রাস্তà¦