শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভেনেজুয়েলায় গত ২৪ জুন ভোর ৬টা ৪ মিনিটে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে জোড়া ভূমিকম্প। ৭.২ ও ৭.৫ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২ হাজার ২৯৫ জন নিহত এবং ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এটি দেশটিতে গত ১২৬ বছরে অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এএফপি।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৭০ কোটি ডলারেরও বেশি। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৯০০ মার্কিন সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হাজারো মানুষ বর্তমানে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশে আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছে সহায়তা সংস্থাগুলো।

নাসার স্যাটেলাইট বিশ্লেষণে বলা হয়েছে, ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে, যা সরকারি প্রাথমিক হিসাবের তুলনায় অনেক বেশি।

মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, পরিস্থিতি দ্রুত একটি বড় স্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে ঝুঁকি আরও বেড়েছে।

কারাকাসের হাসপাতাল দেল ওয়েস্তে ড. হোসে গ্রেগরিও হার্নান্দেজের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিও কোভা বলেন, সবচেয়ে বড় উদ্বেগ এখন সংক্রমণ। জটিল আঘাতের পাশাপাশি সংক্রমণ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

জাতিসংঘের মানবিক সংস্থার মুখপাত্র ভেরোনিক দুরো জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে মশাবাহিত রোগ ছড়ানোর ঝুঁকিও রয়েছে, পাশাপাশি বর্জ্য ও ধ্বংসস্তূপ ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৯০০ সেনা মোতায়েন করেছে। মার্কিন বাহিনী ক্ষতিগ্রস্ত একটি বিমানবন্দরের রানওয়ে মেরামত এবং উপকূলে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও ১০০ জন কর্মকর্তা ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন।

ট্রাম্প প্রশাসন জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার মাধ্যমে ভেনেজুয়েলার জন্য ৩০০ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে। তবে ইউএনডিপির হিসাব অনুযায়ী মোট ক্ষতির তুলনায় এ সহায়তা খুবই সীমিত।

এরই মধ্যে ইকুয়েডর, ইসরায়েলসহ অন্তত ৫০টি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছেছে। কূটনৈতিক সম্পর্ক না থাকা দেশগুলোর দলও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ