বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮


তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের প্রথম তিন মাসে (মহররম থেকে রবিউল আউয়াল) সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মুসল্লি। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

জিএএসটিএটির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে মোট ওমরাহ পালনকারীর সংখ্যা ১ কোটি ৫২ লাখের বেশি। তাদের মধ্যে প্রায় ৯৫ লাখ ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ ওমরাহযাত্রী। আর বিদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন প্রায় ৫৮ লাখ মুসল্লি।

এ সময়ে মদিনা মুনাওয়ারায়ও ছিল বিপুলসংখ্যক ওমরাহযাত্রীর উপস্থিতি। প্রথম তিন মাসে প্রায় ৫৭ লাখ মানুষ মদিনা সফর করেছেন। বিদেশি ওমরাহযাত্রীদের বড় একটি অংশ আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন।

সৌদি আরবের ভিশন-২০৩০-এর অন্যতম লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, আধুনিক ও উন্নত করা। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ভিসা ও যাতায়াতব্যবস্থায় বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ফলে বিদেশি ওমরাহযাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জিএএসটিএটির সর্বশেষ পরিসংখ্যান সৌদি আরবে ওমরাহ পালনে মুসল্লিদের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ