
|
আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল
প্রকাশ:
২০ আগস্ট, ২০২৬, ০৭:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামি ঘরানার শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলামের আয়োজনে এবং আল কলম একাডেমি বাংলাদেশের পরিচালনায় আগামীকাল (শুক্রবার, ২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে সপ্তাহভিত্তিক হাতের লেখা প্রশিক্ষণ কোর্স। আয়োজক সূত্রে জানা যায়, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোর্স চলবে। কোর্স ফি ১৫ শত টাকা। এবং ১ম ক্লাস সকলের জন্য ফ্রি। দুই মাসের এই কোর্সে যেকোনো একটি লেখা শেখার পর আরও একটি লেখা শেখার সুযোগ থাকবে। অভিজ্ঞ প্রশিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যেকোনো সময় ক্লাস করার সুযোগ থাকবে। যোগাযোগ: 01902891996, 01909057797 আইও/ |