বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮


নেতানিয়াহু সবকিছুতেই বোমা মারতে চান: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কঠিন। তিনি সবকিছুতেই বোমা মারতে চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার উপদেষ্টাদের এই কথা বলেছেন উল্লেখ করে মার্কিন এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

একই সঙ্গে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে ‘দারুণ’ মনে করেন, তবে ‘কখনো কখনো তিনি মাত্রাতিরিক্ত এগিয়ে যান।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া বেশিরভাগ ফোনালাপেই নেতানিয়াহু নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ধরনের আলোচনায় ট্রাম্প ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও জানান ওই মার্কিন কর্মকর্তা।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ