বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

কাবার চারপাশের নিরাপত্তা বেষ্টনী সরানো হবে শুক্রবার সকালে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়া) পরিবর্তন উপলক্ষে স্থাপন করা অস্থায়ী নিরাপত্তা বেষ্টনী এখনও কাবার চারপাশে বহাল রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব বেষ্টনী আগামী শুক্রবার (১৯ জুন) সকাল নাগাদ সরিয়ে নেওয়া হবে এবং এরপর স্বাভাবিকভাবে তাওয়াফ কার্যক্রম পরিচালিত হবে।

প্রতি বছর নির্ধারিত সময়ে কাবার পুরোনো কিসওয়া অপসারণ করে নতুন কিসওয়া পরানো হয়। এ সময় নিরাপদ ও সুশৃঙ্খলভাবে কাজ সম্পন্ন করার জন্য কাবার চারপাশে বিশেষ বেষ্টনী স্থাপন করা হয়, যাতে সংশ্লিষ্ট কর্মীরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন এবং মুসল্লিদের চলাচলও সুশৃঙ্খল থাকে।

এবারও কিসওয়া পরিবর্তনের কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাবাঘরের চারপাশে অস্থায়ী প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে। ফলে তাওয়াফরত মুসল্লিদের চলাচলে কিছুটা পরিবর্তন আনা হয়। তবে হারাম কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সব কার্যক্রম স্বাভাবিক ও নিরাপদভাবে পরিচালিত হচ্ছে।

জানা গেছে, কিসওয়া পরিবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার পর শুক্রবার সকালেই এসব বেষ্টনী অপসারণ করা হবে। এরপর মুসল্লিরা কাবাঘরের আরও নিকটবর্তী হয়ে স্বাভাবিকভাবে তাওয়াফ করতে পারবেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রী ও ওমরাহ পালনকারীরা নতুন কিসওয়ায় সজ্জিত পবিত্র কাবাঘর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইসলামের অন্যতম পবিত্র এই নিদর্শনের কিসওয়া পরিবর্তনের মুহূর্ত প্রতি বছরই মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। সূত্র: হারামাইন আর্কাইভ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ