বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭


ভালোবাসা ও সহমর্মিতার আহ্বান মাওলানা আরশাদ মাদানীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তায় ভালোবাসা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছেন।

মঙ্গলবার (৯ জুন) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, মানুষের জীবনে ভালোবাসা এবং সহমর্মিতা অপরিহার্য অংশ হওয়া উচিত। অন্যের কষ্ট ও সংগ্রামকে বোঝা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানো মানবিক দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি আরও উল্লেখ করেন, সম্মানবোধ একটি মহৎ গুণ, তবে তা অবশ্যই দৃঢ় নীতি ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে।

তার এই বার্তাকে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির প্রতি আহ্বান হিসেবে দেখছেন অনেকে। ধর্মীয় ও সামাজিক অঙ্গনের অনুসারীরা বলছেন, বর্তমান সময়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বাড়ানোর জন্য এ ধরনের বার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারতে যখন মুসলিমদের নানাভাবে নিগৃহীত করা হচ্ছে তখন মাওলানা আরশাদ মাদানীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এবং অনেকে এটিকে শান্তি, সহনশীলতা ও মানবিকতার বার্তা হিসেবে গ্রহণ করছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ