রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ববিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা বিভাগ। মজলিসে শূরার সিদ্ধান্তের ভিত্তিতে জারি করা এ নির্দেশনায় ক্লাস ফাঁকি, অনুপস্থিতি এবং রুমে অবস্থান নিয়ে কঠোর নীতিমালা ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দারুল উলুম দেওবন্দের শিক্ষা বিভাগ জানায়, শিক্ষার পরিবেশ সুশৃঙ্খল রাখা এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঠদানের নির্ধারিত সময়ে কোনো শিক্ষার্থী ক্লাসে উপস্থিত না থেকে নিজ কক্ষে অবস্থান করতে পারবে না। এ নিয়ম বাস্তবায়নে উস্তাদগণ সার্বক্ষণিক নজরদারি করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শন করবেন।

নির্দেশনা অনুযায়ী, পরিদর্শনের সময় কোনো শিক্ষার্থীকে ক্লাস চলাকালে রুমে পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই দিনের জন্য তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। তকমিল (শিক্ষা সমাপনী) বর্ষের কোনো শিক্ষার্থী এ নিয়ম ভঙ্গ করলে তাকে ওই বর্ষে ভর্তি থেকে বঞ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।

দওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি নিয়েও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বছরে ১০ দিন অনুপস্থিত থাকলে বার্ষিক পরীক্ষার নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে। এরপর প্রতিটি অতিরিক্ত অনুপস্থিতির জন্য আরও ১ নম্বর করে কর্তন করা হবে।

এছাড়া দফতরি হাজিরায় কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তাকে সেদিন দ্বিতীয় ঘণ্টায় (দ্বিতীয় ক্লাসে) হাজিরা নিশ্চিত করতে হবে। তা না করলে প্রতিদিনের জন্য একটি করে অনুপস্থিতি যোগ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর মোট অনুপস্থিতি ২০ দিনে পৌঁছালে তাকে বহিষ্কারের উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে। এর বেশি অনুপস্থিতিকে অতিরিক্ত অনুপস্থিতি হিসেবে গণ্য করা হবে এবং এমন শিক্ষার্থীকে তকমিল বর্ষে দাখিল বা ভর্তি করা হবে না।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ