শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭


হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। হজের সময় পবিত্র মক্কা নগরীতে মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয়। এরমধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলা শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) সংবাদমাধ্যম নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি যুক্তরাষ্ট্রকে বলেছে তারা যেন হজ পর্যন্ত যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকে। এ বছর আরাফাত বা হজের প্রধান দিন হবে আগামী ২৬ মে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিরা কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে ইরানে এ মুহূর্তে কোনো হামলা না চালাতে অনুরোধ করেছে তারা। দেশগুলো বলেছে, নতুন করে সংঘাত শুরুর চেয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়া উচিত হবে।

আল-আরাবিয়া জানিয়েছে, আরব দেশগুলো এ ব্যাপারে এক অবস্থান নিয়েছে। বিশেষ করে তারা হজের বিষয়টিকে চিন্তায় রেখে যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

দেশগুলো মার্কিন সরকারকে আরও জানিয়েছে, হজের সময় কোনো হামলা হলে এই পুরো অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা লাখ লাখ মানুষ আটকা পড়ে যেতে পারেন।

এর আগে গত ২৮ মে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ওই সময় পবিত্র রমজান মাস চলছিল।

সূত্র: দ্য নিউ আরব

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ