শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে ইরান সরকার। 

শনিবার (১৪ মার্চ) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে এক বিবৃতিতে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬ হাজার ৫০০টিই আবাসিক ভবন। 

তিনি আরও বলেন, শুধুমাত্র রাজধানী তেহরানেই ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভিন্ন স্থাপনায় হামলার বিষয়ে মুখপাত্র বলেন, আবাসিক ভবন ছাড়াও জীবন রক্ষাকারী সেবা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানও হামলার লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্যে ৪৩টি জরুরি সেবা কেন্দ্র, ৩২টি অ্যাম্বুলেন্স এবং ১২০টি স্কুল সরাসরি হামলার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত বেড়ে ১৩৩২ | The Daily Star

হামলায় সাধারণ জনগনের প্রাণহানির চিত্র তুলে ধরে মোহাজেরানি বলেন, এখন পর্যন্ত অন্তত ২২৩ জন নারী নিহত হয়েছেন। এছাড়া নিহত শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।

এর আগে ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে জানায়, মার্কিন-ইসরায়েল যৌথ আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ৩৬ হাজার ৫৯৩ টিরও বেশি বেসামরিক ভবন পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার (১২ মার্চ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানায়, গত ২৮ ফেব্রুয়ারী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬ থেকে ১০ লাখ ইরানি পরিবারের কমপক্ষে ৩২ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। 

এমএম/
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ