সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এবার ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা- ফারাজার প্রধান গোলাম রেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। 

রেজাইয়ান ইতোপূর্বে ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এদিকে তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। 

ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সবশেষ এক আপডেটে জানিয়েছে, তারা ইরানি সরকারের লক্ষ্যবস্তু ‘তেহরানের কেন্দ্রস্থলে’ হামলা চালিয়েছে। সেনা গোয়েন্দা সংস্থার নির্দেশনায় এ হামলা পরিচালনা হচ্ছে। 

তেহরানের বিভিন্ন এলাকা থেকে স্থানীয়রা জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।

শহরের আজাদি স্কয়ার, মিলাদ টাওয়ারের কাছে এমন বিস্ফোরণের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে ধোঁয়ার বড় কুণ্ডলি একটি স্তম্ভের আকারে বাতাসে উড়তে দেখা গেছে।

এদিকে তেহরানে ‘রেডক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্য করে’ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি রেডক্রিসেন্ট সোসাইটি।

টেলিগ্রাম চ্যানেলে রেড ক্রিসেন্ট জানায়, ‘তেহরানের খাতাম আল আনবিয়া, মোতাহারি এবং বেহজিস্তা হাসপাতালের কাছেও ভয়াবহ হামলা চালানো হয়েছে’।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ