বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের বেশি নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃবৃন্দ তৈরি করে তেহরান। আর এই নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১ মার্চ) আটলান্টিক ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।

ট্রাম্প আরও বলে, তাদের আগেই কথা বলা উচিত ছিল। যেটি বাস্তব তাদের সেটির ওপর জোর দেওয়া উচিত ছিল। যা সহজে করা যায় সেটিই করা উচিত ছিল। তারা অনেক বেশি অপেক্ষা করেছে।

তবে কখন এ আলোচনা শুরু হবে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সর্বশেষ আলোচনা হয় গত শুক্রবার। আগামী শুক্রবার তাদের আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই দখলদার ইসরায়েলকে সঙ্গে নিয়ে আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আলজাজিরা

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ