ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
রোববার (১ মার্চ) ইরান কর্তৃক সর্বোচ্চ নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেওয়া এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম।
নাঈম কাসেম বলেন, ‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের দায়িত্ব দ্রুত পালন করব।’ একই সঙ্গে তিনি প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়া এবং মার্কিন আগ্রাসনকে রুখে দেওয়ারও অঙ্গিকার ব্যক্ত করেন।
হিজবুল্লাহ প্রধানের এই বিবৃতির পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে যেকোন সময় ইরানের সমর্থনে এই যুদ্ধে শামিল হতে পারে হিজবুল্লাহ। তারা ইসরায়েলসহ মার্কিন যেকোন ঘাঁটিতে হামলা করতে পারে। এতে যুদ্ধে