শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

রোববার রাত ৮টা ৩১ মিনিটে উত্তর সুলাভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু বার্তাসংস্থা এএফপিকে জানান, নিহতদের বেশির ভাগের মরদেহ তাদের নিজ নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় অধিকাংশ বয়স্ক বাসিন্দা কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অন্তত ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভির সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুরো বৃদ্ধাশ্রমটি দাউদাউ করে জ্বলছে এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সহায়তা করছেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি মাসেই রাজধানী জাকার্তায় একটি সাততলা অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হন। এর আগে ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় অন্তত ১২ জনের।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ