মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই খন্দকের যুদ্ধ—ঐক্য, কৌশল ও আল্লাহর সাহায্য

ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত, আহত অন্তত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর পরিচালিত ড্রোন হামলায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) উত্তর ওয়াজিরিস্তানের মির আলি তহসিল এলাকায় অবস্থিত একটি মাদ্রাসায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আকাশ থেকে ড্রোন হামলা চালানো হলে মাদ্রাসা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই কিশোর শিক্ষার্থী প্রাণ হারান।

নিহত শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়াশোনা করছিলেন এবং হামলার সময় তারা মাদ্রাসা ভবনের ভেতরেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, হামলাটি সম্পূর্ণভাবে বেসামরিক এলাকায় চালানো হয়েছে এবং নিহত ও আহতরা কেউই কোনো সামরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

এদিকে মানবাধিকারকর্মীরা বেসামরিক এলাকায় এ ধরনের ড্রোন হামলার নিন্দা জানিয়ে ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ