মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমিরের সংসদের বক্তব্য দ্বিমুখিতা: পীর সাহেব চরমোনাই

ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মোটা অংকের ঘুষ নেয়ার অপরাধে এক সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সালে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি চায়না সিটিক ফাইন্যানসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ছিলেন বাই তিয়ানহুই।

এ সময়ের মধ্যে অবৈধভাবে ১৫ কোটি ৬০ লাখ ডলার ঘুষ নেন তিনি। সরকারি উচ্চপদে থাকার সুযোগ নিয়ে অবৈধভাবে এই বিপুল অর্থ গ্রহণ করায় গেল বছরের মে মাসে তাকে মৃত্যুদন্ড দেন আদালত।

পরবর্তীতে সর্বোচ্চে আদালতে আপিল করলেও তা খারিজ হয় এবং তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি দমন অভিযান পরিচালনা করছে শি জিং পিং প্রশাসন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ