বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আগে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্ম নেয়া যেকোনো ব্যক্তির জন্য ধূমপান, তামাক কেনা ও বিক্রি—সবই এখন আইনত নিষিদ্ধ।

দক্ষিণ এশিয়ার দ্বীপদেশটি শনিবার (১ নভেম্বর) এ নিষেধাজ্ঞা কার্যকর করে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এটি দেশটির জনস্বাস্থ্য রক্ষায় এবং ‘তামাকমুক্ত নতুন প্রজন্ম’ গঠনে এক ঐতিহাসিক মাইলফলক।

মন্ত্রণালয় আরও বলেন, এই সিদ্ধান্ত মালদ্বীপকে 'বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পর্যায়ে প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকরের' মর্যাদা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ধূমপানে প্রতি বছর বিশ্বব্যাপী ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। ২০২১ সালের জাতীয় জরিপে দেখা গেছে, মালদ্বীপে ১৫ থেকে ৬৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের এক–চতুর্থাংশের বেশি তামাক ব্যবহার করেন। আর ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর–কিশোরীদের ক্ষেত্রে ব্যবহার হার প্রায় দ্বিগুণ।

তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্রে ২০২২ সালে প্রায় ২০% প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করতেন, আর যুক্তরাজ্যে ২০২৩ সালে এ হার ছিল প্রায় ১২%।

যদিও মালদ্বীপ প্রথম দেশ হিসেবে আইনটি কার্যকর করেছে, বিশ্বের আরও কিছু জায়গায় এমন প্রস্তাব উঠেছিল—এমনকি বাস্তবায়নের খুব কাছেও গিয়েছিল।

২০২২ সালে নিউজিল্যান্ড একই ধরনের আইন পাস করে, যেখানে ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেয়া কারও কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা ছিল। আইনটি ২০২৪ সালে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে এক বছর পরে নতুন সরকার আইনটি বাতিল করে দেয়—কর কমানোর জন্য তামাক কর থেকে আয় নিশ্চিত করতে চেয়েছিল সরকার। সিদ্ধান্তটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাকবিরোধী সংগঠনগুলোকে ক্ষুব্ধ করে

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ