বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এতে ১৫০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। 

এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। রাজধানী কাবুল থেকে সংবাদ সংস্থা এএফপি’র সংবাদদাতারাও এই কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।

গত কয়েক মাসে আফগানিস্তানে একটার পর একটা ভূমিকম্প আঘাত হানছে। এর আগে গত ২৪ অক্টোবর ভোরে আফগানিস্তানে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, তবে এতে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি। তার আগে গত ১৭ অক্টোবর ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬ এবং কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। তবে এসব ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। 

এরও আগে গত ৩১ আগস্ট আফগানিস্তানে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.০। সেই ভূমিকম্পে দু’হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হন আরও প্রায় তিন হাজার মানুষ।

সূত্র: দ্য ডেইলি জার্গন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ