যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এখনো এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি। নির্বাচন অনুষ্ঠিত হতে মাত্র পাঁচ দিন বাকি, আর এই সময় প্রকাশিত একাধিক জরিপে দেখা যাচ্ছে—তার প্রতি ভোটারদের সমর্থন আরও বেড়েছে। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শেষ মুহূর্তে নিজেদের পক্ষে ভোট ঘোরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত এমারসন কলেজ এবং ম্যারিস্ট ইউনিভার্সিটির দুটি নতুন জরিপে মামদানিকে সবচেয়ে এগিয়ে দেখানো হয়েছে। এমারসনের জরিপে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু এম. কুওমোর চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে আছেন, যা তার শক্ত অবস্থানকে আরও মজবুত করেছে। নির্বাচনের আগে এমন ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, নিউইয়র্কবাসীর বড় অংশ মামদানির নীতিমালা, সামাজিক অবস্থান এবং তরুণ প্রজন্মের প্রতি বার্তায় আস্থা রাখছে।
এমারসন কলেজের জরিপ অনুযায়ী, জোহরান মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর থেকে অনেক ব্যবধানে এগিয়ে আছেন। জুন মাসের প্রাইমারিতে চমকপ্রদ জয়ের পর থেকেই তিনি জনসমর্থনের দিক থেà