শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন

দুই বছর পর খুলল গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি আগ্রাসন শুরুর পর গত দুই বছর ধরে বন্ধ ছিল গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও খুলেছে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির দ্বার।

যুদ্ধের ভয়াবহতা কিছুটা পেছনে ফেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এখন ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। তারা শুধু নতুন সেমিস্টার নয়, নতুন জীবনেরও স্বপ্ন দেখছেন।

আগ্রাসন শুরুর আগে গাজা উপত্যকায় ৫১টি বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়ন করতেন দুই লাখেরও বেশি শিক্ষার্থী। তবে আইডিএফের নির্বিচার বোমাবর্ষণে সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে অল্প কয়েকটি প্রতিষ্ঠান টিকে আছে, সেগুলো আবার সচল করার প্রাণপণ চেষ্টা করছেন ফিলিস্তিনিরা।

এনএইচ/