শনিবার, ৩০ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহও পেরোয়নি, এর মধ্যেই আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

সোমবার (২৭ অক্টোবর) হামাসের পক্ষ থেকে হস্তান্তরিত একটি কফিনে নতুন কোনো জিম্মির মরদেহ না পেয়ে, বরং আগেই উদ্ধার হওয়া ওফির জারফাতির দেহাবশেষ পাওয়া যায়। এর পরপরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে নতুন করে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ হামলা চালায়।

হামাস-অনুমোদিত গাজা সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, সর্বশেষ হামলায় নয়জন নিহত হয়েছে। এর মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ এবং দুইজন শিশু।

ঘটনা নিয়ে বিবিসি ইসরায়েলি সেনাবাহিনীর মন্তব্য জানতে যোগাযোগ করলেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ইসরায়েলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস জানিয়েছে, তারা আপাতত আরও এক মৃত জিম্মির দেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করছে।

চুক্তির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতি এখনো ‘বহাল’ আছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন, চুক্তি অত্যন্ত নাজুক এবং এখানে-সেখানে ছোটখাটো সংঘর্ষ ঘটতেই পারে।

মাসের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই গাজায় বেশ কয়েক দফা হামলা চালানো হয়েছে। অন্যদিকে, হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের ফেরত দিতে বিলম্ব হওয়ায় ইসরায়েল তাদের বিরুদ্ধে সমালোচনার তোপ বাড়িয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ