রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

সিনাগগে হামলার পর যুক্তরাজ্যের মসজিদে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম বিদ্বেষের জেরে যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের পিসহ্যাভেন শহরে অবস্থিত একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার সময় মসজিদ কমিটির সভাপতি ও একজন মুসল্লি ভেতরে অবস্থান করছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে মুখোশ পরা দুই ব্যক্তি মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে। এরপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মসজিদের প্রবেশদ্বার ও সামনের রাস্তায় রাখা একটি গাড়ি পুড়ে যায়। প্রায় চার বছর আগে প্রতিষ্ঠিত ছোট এই মসজিদে প্রতিদিন ১০ থেকে ১৫ জন মুসল্লি নিয়মিত নামাজ আদায় করতেন।

লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমস ম্যাকক্লিয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “পিসহ্যাভেনের মসজিদে আগুন লাগার খবরটি ভয়াবহ। এটি আমার নির্বাচনী এলাকার বাসিন্দারা ব্যবহার করেন এবং এটি স্থানীয় সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।”

পুলিশের ধারণা, মুসলিমদের প্রতি ঘৃণা থেকেই মসজিদে আগুন দেওয়া হয়েছে। সম্প্রতি ম্যানচেস্টারের এক ইহুদি উপাসনালয় (সিনাগগ) হামলায় দুই ইহুদি নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেও এই অগ্নিসংযোগ ঘটানো হয়ে থাকতে পারে।

মসজিদের ব্যবস্থাপক জানান, এর আগেও গত বছর আগস্টে কিছু ইহুদি ব্যক্তি এই মসজিদ লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও বর্ণবিদ্বেষী গালিগালাজ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ব্রাইটন এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কাউন্টির অন্যান্য উপাসনালয়ে অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে।

সূত্র: বিবিসি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ