শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্র-প্রায়োজিত সন্ত্রাসবাদ বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোলের মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শুক্রবার (৩ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখেন সেনাপ্রধান। তিনি বলেন, “পাকিস্তান যদি মানচিত্রে নিজের স্থান ধরে রাখতে চায়, তাহলে অবশ্যই রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে। এবার ভারত আর কোনো সংযম দেখাবে না।”

তিনি সৈন্যদের উদ্দেশে আরও বলেন, “এইবার আমরা ‘অপারেশন সিন্দূর ১.০’-এর মতো সংযম দেখাব না। এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে পাকিস্তান নিজেই ভাববে তারা মানচিত্রে থাকতে পারবে কি না।”

সেনাপ্রধান দাবি করেন, অপারেশন চলাকালে কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়নি। শুধু সন্ত্রাসীদের আশ্রয়স্থল, প্রশিক্ষণ কেন্দ্র ও তাদের নেতাদের টার্গেট করা হয়েছে। এ বিষয়ে ভারত আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ উপস্থাপন করেছে বলেও তিনি জানান।

এদিকে, ‘অপারেশন সিন্দূর’-এ গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিএসএফ ১৪০তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রভাকর সিং, রাজপুতানা রাইফেলসের মেজর ঋতেশ কুমার ও হাভিলদার মোহিত গাইরাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ