মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

গাজায় লাউড স্পিকারে নিজের বক্তব্য শোনানোর নির্দেশ নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহু এবার এক নতুন নির্দেশনা দিয়েছেন। নেতানিয়াহু সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন লাউড স্পিকারের মাধ্যমে যেন তার বক্তব্য গাজায় শোনানো হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) একাধিক হিব্রু ভাষার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এরপর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইসরায়েলি সেনাদের মায়েরা। তারা অভিযোগ করেন, তাদের ছেলেদের জীবনকে ঝুঁকিতে ফেলে নেতানিয়াহু নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করছেন।

এরপর নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু ইসরায়েলি সীমান্ত থেকে লাউড স্পিকারে গাজার মানুষকে তার বক্তব্য শোনানোর নির্দেশ দিয়েছেন।

যদিও এর আগে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছিলো, সেনারা গাজায় লাউড স্পিকার নিয়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলো। এখন সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ