মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

ক্যান্সার রোগীদের জন্য কাবুলে আসছে বিশেষায়িত হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাবুল, বিএনএ – আফগানিস্তানের নতুন কাবুল শহরে ক্যান্সার রোগীদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালটি এগারো একর জমির ওপর আত্তা চ্যারিটি ফাউন্ডেশন-এর উদ্যোগে নির্মিত হবে। ইতোমধ্যে এর সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হয়েছে।

নগর উন্নয়ন ও গৃহায়ন উপমন্ত্রী মৌলভী গুল জারিন সাবের জানান, ইসলামিক আমিরাতের প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও হাসপাতাল নির্মাণের তত্ত্বাবধানের জন্য একটি কর্ম-নির্দেশিকা প্রণয়নই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। তিনি বলেন, “কমিটি হাসপাতাল নির্মাণ প্রকল্পের আর্থিক, প্রযুক্তিগত ও পরিবেশগত দিকগুলো পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করবে।”

বৈঠকে আত্তা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মকর্তারা হাসপাতাল নির্মাণের কর্মপরিকল্পনা, জমির কাগজপত্র, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, অর্থায়ন সংগ্রহ ও ব্যয়ের পরিকল্পনা এবং বিদেশের কিছু হাসপাতালের সঙ্গে সহযোগিতার বিষয়গুলো উপস্থাপন করেন।

এ সময় দায়িত্বপ্রাপ্ত কমিটি তত্ত্বাবধান ও সমন্বয় কাঠামো তৈরির প্রস্তাব তুলে ধরে এবং পরবর্তী বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে তথ্য ও সংস্কৃতি, বিচার, স্বরাষ্ট্র, অর্থনীতি, জনস্বাস্থ্য, প্রশাসন, গোয়েন্দা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রযুক্তিগত, আর্থিক ও পরিবেশগত দিকগুলো পর্যবেক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ