রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) পশ্চিমাঞ্চলের এল-ফাসের শহরের একটি মসজিদে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভয়াবহ এ হামলা হয়। আরএসএফের সেনারা দারফুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এমন সময় এ ড্রোন হামলার ঘটনা ঘটল।

বার্তাসংস্থা ফ্রান্স২৪ স্থানীয় স্বেচ্ছাসেবক গ্রুপ ‘ইমার্জেন্সি রেসপন্স গ্রুপের’ বরাতে জানিয়েছে, বাস্তুচ্যুতদের আবু সোউক ক্যাম্পের মসজিদে এ হামলা হয়। যা রাজধানী দারফুরের উত্তর দিকে অবস্থিত।

এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, “মসজিদের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।”

হামলার ব্যাপারে আরএসএফ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এল-ফেসার শহরটি গত ১৮ মাস ধরে আরএসএফের অবরোধের মুখে রয়েছে। যা সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ অঞ্চল। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়।

শহরটির পতন হলে পুরো অঞ্চলটি আরএসএফের নিয়ন্ত্রণে চলে আসবে।

জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান এ গৃহযুদ্ধে গণহত্যাসহ অন্যান্য ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ