শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সৌদি আরবে জমি কেনার সুযোগ, আবেদনের শেষ তারিখ যেদিন  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানী রিয়াদে বাসিন্দাদের জমি ক্রয়ের জন্য রিয়েল স্টেট ব্যালেন্স প্লাটফর্ম উন্মোচন করেছে সৌদি আরবের রিয়াদ সিটির দ্য রয়েল কমিশন। চলতি বছরের শুরুতে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জমি ক্রয় সংক্রান্ত এক নির্দেশনার অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এতে বাসিন্দারা কম মূল্যে জমি ক্রয় করতে পারবেন। 

দ্য রয়েল কমিশন (আরসিআরসি) জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ করা হবে। যার প্রতি স্কয়ার মিটারের দাম উঠবে ১৫০০ রিয়াল বা ৪০০ ডলার।

এছাড়া জমি ক্রয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদির নাগরিক হতে হবে এবং বিবাহিত থাকতে হবে অথবা বয়স অন্তত ২৫ বছর হতে হবে। একই সঙ্গে রিয়াদে অন্তত ৩ বছর বসবাস করতে হবে এবং অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের মধ্যে থেকে বাছাইকৃতদের জমি দেওয়া হবে এবং এর ওপর ভবন নির্মাণের জন্য ১০ বছর সময় দেওয়া হবে। এ ছাড়া এ সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা পরিবর্তন করা যাবে না। তবে নির্মাণকাজে অর্থের জন্য জমি বন্ধক রাখা যাবে।

আবেদনের জন্য তাদের মূল প্ল্যাটফর্ম হলো (tawazoun.rcrc.gov.sa)। এছাড়া তাদের কোনো প্রতিনিধি নেই।

সূত্র: আরব নিউজ

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ