শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার পতন হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মন্ত্রীদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। তবে ধাওয়া দিয়ে অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাওডেলকে রাস্তায় ফেলে মারধর করেছে জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

এর আগে সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর দুর্নীতিবিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। কারফিউ উপেক্ষা করেই মঙ্গলবার ফের রাজপথে নামে বিক্ষোভকারীরা। সকাল থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

পাশাপাশি দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও হামলা চালানো হয়। এ ছাড়া পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান। তারই ধারাবাহিকতায় কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা করেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ