শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ।। ১০ মাঘ ১৪৩২ ।। ৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
ফরিদপুরের বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫ জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি: শফিকুর রহমান রিকশা প্রতীকের মুসলেহ উদ্দীন রাজুর সঙ্গে ধানের শীষের প্রার্থীর সাক্ষাৎ বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত ২৭ নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট রজব মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে? আমাকে দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কখনো সম্ভব হবে না: হাসনাত আব্দুল্লাহ 

নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তীব্র বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার পতন হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মন্ত্রীদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। তবে ধাওয়া দিয়ে অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাওডেলকে রাস্তায় ফেলে মারধর করেছে জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

এর আগে সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর দুর্নীতিবিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। কারফিউ উপেক্ষা করেই মঙ্গলবার ফের রাজপথে নামে বিক্ষোভকারীরা। সকাল থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

পাশাপাশি দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও হামলা চালানো হয়। এ ছাড়া পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান। তারই ধারাবাহিকতায় কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা করেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ