শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ।। ১০ মাঘ ১৪৩২ ।। ৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
রিকশা প্রতীকের মুসলেহ উদ্দীন রাজুর সঙ্গে ধানের শীষের প্রার্থীর সাক্ষাৎ বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত ২৭ নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট রজব মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে? আমাকে দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কখনো সম্ভব হবে না: হাসনাত আব্দুল্লাহ  অবৈধভাবে উপার্জিত টাকা দান করলে সওয়াব হবে? এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না

অবিলম্বে গাজা নগরী ছাড়ার নির্দেশ ইসরায়েলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী সব বাসিন্দাকে অবিলম্বে গাজা নগরী ছাড়ার নির্দেশ দিয়েছে। নতুন সামরিক অভিযানের আগে এই ঘোষণা আসে। সেনারা সতর্ক করেছে, যদি হামাস অবশিষ্ট বন্দিদের মুক্ত না করে, তবে তারা গাজায় সামরিক হামলা আরো জোরদার করবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।

এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অবিচাই আদ্রেয়ি লিখেছেন, প্রতিরক্ষা বাহিনী হামাসকে পরাস্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং গাজা নগরীতে ব্যাপক শক্তি প্রয়োগ করবে। বাসিন্দাদের দ্রুত সরে যেতে হবে।

এর আগে গত মাসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা নগরীর নিয়ন্ত্রণ নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করে। বর্তমানে সেখানে কয়েক লক্ষাধিক ফিলিস্তিনি বাস করছেন।

এদিকে গাজা শহরে স্থলসেনা মোতায়েনের পরিবর্তে ‘দূরনিয়ন্ত্রিত ও বিস্ফোরকভর্তি রোবট’ দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নতুন এই যুদ্ধকৌশল সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে ইসরায়েল প্রায় ১০ লাখ মানুষের গাজা নগরীতে হামলা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় প্রতি রাতেই বড় বড় বিস্ফোরণে শহরটি কেঁপে উঠছে। ইসরায়েল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় স্থলসেনা মোতায়েনের পরিবর্তে দূরনিয়ন্ত্রিত ও বিস্ফোরকভর্তি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) পাঠাচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ