শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইমামের ছদ্মবেশে গুপ্তচরবৃত্তি, ভারতীয় সেনা কর্মকর্তা আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের উপকণ্ঠে একটি বড় অভিযানে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মরত কর্মকর্তা মেজর দিল বাহার সিংকে গ্রেপ্তার করেছে পাকিস্তানি নিরাপত্তা সংস্থা।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, মেজর দিল বাহার সিং 'দাউদ শাহ' নামে একটি মসজিদের ইমাম হিসেবে সক্রিয় ছিলেন এবং পাকিস্তানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার একটি নেটওয়ার্কের অংশ ছিলেন।

সূত্র জানায়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো কয়েক সপ্তাহ ধরে অত্যন্ত নিবিড় নজরদারি চালায় এবং ফজরের নামাজের সময় একটি গোপন অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মেজর দিল বাহার সিং পাকিস্তানে সংবেদনশীল সামরিক ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছিলেন।

উল্লেখ্য, পাকিস্তান এর আগেও বেশ কয়েকজন ভারতীয় এজেন্টকে গ্রেপ্তার করেছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো কুলভূষণ যাদব, যাকে ২০১৬ সালের মার্চ মাসে বেলুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ