শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গাজায় ইসরায়েলি হামলায় ২৩৩ ইমাম ও ধর্মীয় নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরায়েলের টানা হামলা, বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি এবং ধ্বংস হচ্ছে অবকাঠামো। বিশেষভাবে টার্গেট করা হচ্ছে মসজিদ, গির্জা, মসজিদের ইমাম ও ইসলাম প্রচারকদের। এতে উপাসনালয়বিহীন হয়ে পড়েছে বহু পাড়া-মহল্লা।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা করেছে। ধ্বংস করা হয়েছে ৮২৮টি মসজিদ, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৬৭টি মসজিদ। একই সময়ে ধ্বংস করা হয়েছে তিনটি চার্চ এবং নিহত হয়েছেন ২১ জন ফিলিস্তিনি খ্রিস্টান।

গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতেহ আনাদোলু এজেন্সিকে বলেন,

“মসজিদ, গির্জা ও ধর্মীয় নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। এর মাধ্যমে প্রতিরোধের মূল ভিত্তি ধ্বংস ও ধর্মীয় কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, ইমাম ও আলেমরা জাতীয় পরিচয় শক্তিশালী করা, ঈমান জাগ্রত রাখা এবং সামাজিক সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের হত্যা করে ফিলিস্তিনিদের মনোবল দুর্বল করার পাশাপাশি ইসরায়েলের অপরাধ চিহ্নিতকারী আওয়াজকেও নিস্তব্ধ করা হচ্ছে।

শতাব্দী প্রাচীন উপাসনালয় ধ্বংসের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক পরিচয় এবং সমষ্টিগত স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা চলছে—যা ফিলিস্তিনের অস্তিত্বের জন্য বড় হুমকি।

আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, ধর্মীয় স্থানে ইচ্ছাকৃত হামলা রোম স্ট্যাটিউটের গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ