রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। 

শনিবার (৮ আগস্ট) বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন। তবে ভিডিওটি ঠিক কখন বা কোন স্থানে ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজের প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। এমনকি তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে ৫০ বছর বয়সী মোজতবা খামেনি। বাবার মৃত্যুর পর গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি–নির্ধারণী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ সর্বসম্মতিক্রমে তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ