রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’ 

আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চট্টগ্রামে সফরে যাচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি দেশের শীর্ষ দুটি কওমি মাদরাসা দারুল উলুম হাটহাজারী ও বাবুনগর মাদরাসা পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে ফটিকছড়িতে যাবেন। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় প্রবীণ আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁর দোয়া নেবেন।

এ সময় দেশের বিভিন্ন এলাকার ৬৪ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাবুনগর মাদরাসায় বিশেষ প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মাদরাসার কয়েকটি কক্ষ সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন।

মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদরাসার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফরের দিন দেশের ৬৪ জন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাডে অবতরণের পর প্রধানমন্ত্রী সড়কপথে বাবুনগর মাদরাসায় যাবেন। এ কারণে হেলিপ্যাড থেকে মাদরাসা এবং সেখান থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর যাতায়াতের সড়কে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কের অবৈধ স্থাপনা সরানো, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারের কাজও চলছে।

ফটিকছড়ির কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে হাটহাজারীতে যাবেন। সফরসূচি অনুযায়ী, বেলা সোয়া ৩টার দিকে তিনি হাটহাজারী বড় মাদরাসায় পৌঁছাবেন। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগারীর কবর জিয়ারত করার কথা রয়েছে।

এরপর মাদরাসা-সংলগ্ন চট্টগ্রাম জেলা পরিষদের ডাকবাংলোয় প্রধানমন্ত্রীর কিছু সময় বিশ্রাম নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ডাকবাংলো ও আশপাশের এলাকায় ধোয়ামোছা, রং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। ডাকবাংলোয় যাতায়াতের সড়কও সংস্কার করা হয়েছে। প্রধান প্রবেশপথের তোরণও নতুন করে সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশ্রামের স্থান, ডাকবাংলো, সড়ক ব্যবস্থাপনা, যানজট নিরসন, মাদরাসা ও সভাস্থলের ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, আপ্যায়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণের কথাও রয়েছে।

জনসভা উপলক্ষে বিদ্যালয় মাঠে উত্তরমুখী ১৬ ফুট প্রস্থ ও ৪০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ নির্মাণের কাজ চলছে। সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জরুরি চিকিৎসাসেবার জন্য প্রস্তুত রাখা হচ্ছে মেডিকেল টিম। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ