সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ট্যাংক বিস্ফোরিত হয়ে গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্যাংকের ভেতর থাকা এক কর্মকর্তা আহত হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ট্যাংকে কীভাবে এমন প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ। তাদের ধারণা সেনাদের ভুলের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। যে কর্মকর্তা আহত হয়েছেন তার নাম প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

আহত-নিহত চার সেনাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২নং ব্যাটালিয়নে ছিলেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের প্রাথমিক তথ্যে বলেছিল, হামাসের যোদ্ধারা হয়ত ট্যাংকে রকেট থেকে গ্রেনেড ছুড়েছিল। তবে পরবর্তীতে তারা জানায়, তাদের বিশ্বাস ট্যাংকের উপরিভাগে থাকা ত্রুটিপূর্ণে শেলের কারণে ট্যাংকের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ইসরায়েলি বাহিনী এখন প্রাণঘাতী এ বিস্ফোরণের সম্ভাব্য একাধিক কারণ তদন্ত করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ