রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

পারমাণবিক অস্ত্র নিয়ে যা বলল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনা সম্পর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান। তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিশ্বও প্রভাবিত হবে।

শনিবার (১০ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সংবাদমাধ্যম জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে খাজা আসিফ বলেন, ‘আমি বিশ্বকে বলছি, এটি কেবল এ অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এটি আরো বিস্তৃত ধ্বংসযজ্ঞ হতে পারে।’

তিনি আরো বলেন, ‘ভারত যে পরিস্থিতি তৈরি করছে, আমাদের হাতে খুব বেশি বিকল্পগুলো আর নেই।’

সংবাদমাধ্যমটিতে দেয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) কোনো বৈঠক হয়নি।

এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরো গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ