শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গাজার শিশুরা এখন গল্প শোনে না, শোনে যুদ্ধ আর ক্ষুধার আর্তনাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA-এর প্রধান জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েল “মানবসৃষ্ট” ও “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অনাহার” চাপিয়ে দিচ্ছে। এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় সাহায্যের মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।

জাতিসংঘের খাদ্য অধিকারের বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেন, “ইসরায়েল গত ৫০ দিনের বেশি সময় ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে এবং কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই এই অনাহারের অভিযানে লিপ্ত রয়েছে।”

মেডিকেল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন, এবং প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত ১৮ মাসে এখন পর্যন্ত অন্তত ৫১,৪৩৯ জন ফিলিস্তিনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ১,১৭,৪১৬ জন।

গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস মৃত্যুর নতুন হিসাব দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করে নেওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ