বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির

হারামাইনে আজ জুমা পড়াবেন প্রখ্যাত দুই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৬ হিজরির শাওয়াল মাসের তৃতীয় জুমা আজ (১৮ এপ্রিল)। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী। আর মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল বুওয়াইজান।

শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন। ২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি বিশ্বব্যাপী।

শায়খ আব্দুল্লাহ আল বুওয়াইজানের জন্ম ১৯৭৯ সালে।তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ