বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবার যারা তারাবির ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দুই মসজিদ- মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজান মাসের তারাবি নামাজের সময়সূচি ও ইমামের তালিকা প্রকাশ করেছে দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। প্রকাশিত তালিকা অনুযায়ী এবছর ১৪৪৬ হিজরির (২০২৫) রমজানে মসজিদুল হারামে তারাবি নামাজের ইমাম সাতজন এবং মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম আটজন।

২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি নামাজের সাতজন ইমাম হলেন—

১. হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস

২. শায়েখ মাহের আল মুয়াইকিলি

৩. শায়েখ আব্দুল্লাহ জুহানি

৪. শায়েখ বান্দার বালিলাহ

৫. শায়েখ ইয়াসির আদ-দাওসারী

৬. শায়েখ বাদার আত-তুর্কি

৭. শায়েখ ওয়ালিদ আস-সামছান

২০২৫ সালের রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের আটজন ইমাম হলেন—

১. শায়েখ আহমাদ হুদাইফী

২. শায়েখ সালেহ বুদাইর

৩. শায়েখ খালেদ মুহান্না

৪. শায়েখ আব্দুল্লাহ কারাফী

৫. শায়েখ আব্দুল্লাহ বুয়াইজান

৬. শায়েখ মুহাম্মাদ বারাহজি

৭. শায়েখ আহমাদ তালেব

৮. শায়েখ মুহসিন আল কাসেম

এবারও মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ১০ রাকাত তারাবি পড়া হবে। ৫ সালামে ১০ রাকাত তারাবি শেষে ৩ রাকাত বিতর পড়া হবে। 

এই দুই মসজিদে ২০২০ সালের আগে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে রেখে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ১০ রাকাত নির্ধারণ হয়। এরপর থেকে মসজিদ দুটিতে ১০ রাকাত তারাবি পড়া হচ্ছে। ২০২৫ সালেও এ সিদ্ধান্ত বহাল রাখা হচ্ছে। তবে এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ