বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

গাজার মালিকানা নিয়ে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার মালিকানা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর উপত্যকাটিকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে।  

যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মোড়লীয় পরিকল্পনার কথা ঘোষণা করেন।

অবশ্য ট্রাম্প সংবাদ সম্মেলনে তাঁর এ পরিকল্পনার বিস্তারিত বলেননি। তিনি এমন পদক্ষেপ নিলে তা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রের গৃহীত কয়েক দশকের নীতি ভেঙে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তে পরিস্থিতি আরও ভয়াবহ যুদ্ধের দিকে গড়াতে পারে। 

এ ঘোষণার মাত্র কয়েক দিন আগে ট্রাম্প গাজা নিয়ে দুঃখজনক আরেক পরিকল্পনার কথা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, উপত্যকাটি থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করা উচিত। সে সময় গাজাকে একটি ‘বিধ্বস্ত এলাকা’ বলে আখ্যায়িত করেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ