শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন ছেলে, পালন করলেন সব দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছেলে আব্দুল আহাদ। ছবি সংগৃহীত

মায়ের সুখের জন্য অতুলনীয় ভালোবাসার নিদর্শন দেখালেন ছেলে আব্দুল আহাদ। তিনি পাকিস্তানের বাসিন্দা। যিনি ১৮ বছর ধরে বাবার মৃত্যুর পর একা হাতে মাকে লালন-পালন করেছেন।

সম্প্রতি একটি বিশেষ সিদ্ধান্ত নেন-মায়ের দ্বিতীয় বিয়ে করানোর ব্যবস্থা। সমাজের নানা বাধা সত্ত্বেও তিনি তার মায়ের জন্য সঙ্গী খুঁজে দিতে উদ্যোগী হন, যাতে মায়ের জীবন আর একা না কাটে।

ভিডিওতে দেখা যায়, আব্দুল আহাদ তার মায়ের বিয়ের অনুষ্ঠানের মুহূর্ত তুলে ধরছেন। যেখানে মা তার সন্তানের এই সহানুভূতির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।

মায়ের ভাষ্য অনুযায়ী, ‘আমার সন্তানরা সবসময় আমার পাশে ছিল। সন্তানরা আমার শক্তি, আমার আশীর্বাদ। ওদের জন্যই আমি জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছি।’

এখন পর্যন্ত ভিডিওটি সমাজমাধ্যমে ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ৬৫ হাজারেরও বেশি লাইক পড়েছে। তরুণের এই মহৎ কাজে সমাজের নানা অংশের মানুষ প্রশংসা জানিয়েছেন।

আব্দুল আহাদ সত্যিই প্রমাণ করেছেন যে, পরিবার ও সম্পর্কের গুরুত্ব কখনোই হারায় না, বরং সময়ের সাথে আরও গাঢ় হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ