শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নেপালে ভূমিধসে নদীতে বাস ছিটকে নিখোঁজ ৬৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভূমিধসে ক্ষতিগ্রস্থ এলাকার চিত্র-ছবি: সংগৃহীত

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসে দু'টি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে।
যাদব  জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর ৪টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। অবিরাম বৃষ্টিপাত নিখোঁজ বাসগুলোর সন্ধানে আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

এদিকে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কপথেই যাতায়াতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন এক হাজারের বেশি পরিবার।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ