বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বাগদাদে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর মার্কিন ড্রোন হামলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরাকের রাজধানী বাগদাদে ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর ওপর ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে গোষ্ঠীটির সিনিয়র কমান্ডারসহ তিনজন নিহত হয়েছে। 

স্থানীয় সময় বুধবার রাতে সাড়ে ৯টার দিকে এ ড্রোন হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন আবু বাকির আল-সাদি। তিনি কাতাইব হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হিসেবে পরিচিত। ড্রোন হামলায় নিহত বাকি দু’জন তার রক্ষী বলে জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ওই কমান্ডার দায়ী ছিলেন। এছাড়া সম্প্রতি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার সঙ্গে এই মিলিশিয়া গোষ্ঠীকে যুক্ত করেছে আমেরিকা। গত মাসের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়। আহত হয় আরও ৪০ জনের বেশি সৈন্য। সেই হামলার পর কাতাইব হিজবুল্লাহ বলেছিল, তারা ইরাকি সরকারের কাছে ‘বিব্রত’ হওয়া রোধ করতে মার্কিন সেনাদের ওপর হামলা স্থগিত করছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার জেরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। মূলত ব্যস্ত রাস্তায় একটি চলন্ত গাড়ির ওপর সুনির্দিষ্ট এই হামলা চালায় মার্কিন বাহিনী এবং এতে করে গাড়িটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে হামলাটি চালানো হয়। এর মাধ্যমে ‘এ অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার সরাসরি পরিকল্পনা ও অংশ নেওয়ার জন্য দায়ী কমান্ডারকে’ হত্যা করা হয়েছে। সূত্র: বিবিসি, প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ