বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে সিদ্দিকুল্লাহ চৌধুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কেবিনেটমন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার নাতি নোমান আহমাদ।

জানা য়ায়, তিনি শনিবার সন্ধ্যায় ইজতেমা ময়দানে যাবেন এবং বিদেশি মেহমানখানায় অবস্থান করবেন।

শুক্রবার ( ২ ফেব্রুয়ারি ) তিনি তার অফিসিয়াল ফেসবুক লাইভে বলেন, আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের ওড়ান ( বিমান ) ধরব। বিশ্ব ইজতেমায় আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রায় চারদশক আগে দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করেছে এমন অনেক আলেম বাংলাদেশে আছে যারা আমার সম-সাময়িক। সেখানে তাদের সাথ সাক্ষাৎ এবং তাদের মাদরাসাগুলো পরিদর্শন করব।

তিনি বলেন, ইজতেমায় বাংলাদেশিদের আতিথিয়তা , আপ্যায়ন ও সু-ব্যবহার উল্লেখ্যযোগ্য বিষয়।

লাইভের এক পর্যায়ে তার সফর সুন্দর ও নিরাপদ হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, সিদ্দিকুল্লাহ চৌধুরি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গ সরকারের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) সদস্য হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রর প্রতিনিধি। জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ।

এনএ/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ