বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় একদিনে নিহত ২১৫ , আহত ৩০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিগত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বর্বর সন্ত্রাসী হামলায় আরও ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া মারাত্মকভাবে আহত হয়েছে আরও ৩০০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর অবরোধে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে এখনও অনেক আহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক কোর্ট অব জাস্টিজের (আইসিজে) রায় ঘোষণার পরেও গাজায় ধ্বংসজজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। 

এর আগে জাতিসংঘের ওই আদালতে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। গত ২৬ জানুয়ারি এ মামলার রায় দেন আইসিজে। তবে এই রায়ে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফিলিস্তিনিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ২৬ হাজার ৬৩৭ ফিলিস্তিনি। যার বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৩৮৭ জনে। 

জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছে অন্তত ৮৫ শতাংশ বাসিন্দা। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ