বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পশুপাখির খাবার গুঁড়া করে খাচ্ছেন গাজার সাধারণ মানুষেরা!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভয়াবহ খাদ্য সংকটের শিকার ফিলিস্তিনের গাজা অধ্যুষিত এলাকা। এ অঞ্চলের মানুষ খাবারের এতটাই অভাবে পড়েছেন যে—তারা এখন পশুপাখির খাবার গুঁড়া করে সেগুলো দিয়ে আটা তৈরি করে খাচ্ছেন। 

বেসরকারি আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশনএইড এমন তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে জানায়, গাজায় এখন দুর্ভিক্ষ অতি নিকটে রয়েছে। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজায় খাদ্যের অভাব ‘বিপর্যয়কর’ পরিস্থিতিতে পৌঁছাচ্ছে। -দ্য গার্ডিয়ান

‘গাজার ২৩ লাখ বাসিন্দার প্রত্যেকে এখন তীব্র খাদ্য সংকটে ভুগছে। কেউ কেউ খাবারের জন্য এতটাই মরিয়া যে তারা এখন পশুপাখির খাবার গুড়া করে সেগুলো আটা হিসেবে ব্যবহার করছেন। গাজায় দুর্ভিক্ষ চোখ রাঙানি দিচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেখানে ত্রাণ পৌঁছানো খুবই কঠিন।’

বিশ্ব খাদ্য পোগ্রাম জানিয়েছে, গাজায় বর্তমানে পাঁচ বছরের কম বয়সী যে ৩ লাখ ৩৫ হাজার শিশু রয়েছে; তারা কেউ পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। যা তাদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত এবং দীর্ঘকালীন শারীরিক জটিলতা তৈরি করছে। শিশুদের পাশপাশি মায়েরাও  পুষ্টিহীনতায় ভুগছেন। কিছু মা পর্যাপ্ত খাবার না পাওয়ায় দুগ্ধজাত শিশুদের দুধও পান করাতে পারছেন না।

ছয় সন্তানের এক মা—যিনি চলমান যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়ার পর আরেকটি শিশুর জন্ম দিয়েছেন— তিনি জানিয়েছেন, পর্যাপ্ত দুধ উৎপন্ন না হওয়ায় এবং বাজারের খোলা দুধের দাম বেশি হওয়ায় তিনি তার সন্তানকে এখন দুধও দিতে পারছেন না। বর্তমানে এক কৌটা দুধের দাম ৭০ থেকে ৮০ শেকেল।

এইচএএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ