রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

বিমানের ভিতরেই পাইলটকে পেটালেন যাত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিমান ছাড়তে দেরি হবে যাত্রীদের উদ্দেশে এমন বার্তা দেন পাইলট। এমন ঘোষণা শোনার পরই পাইলটকে বেধড়ক মারধর শুরু করেন বিমানে থাকা এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের ইন্ডিগো বিমানে এ ঘটনা ঘটে। 

বিমানটি উড্ডয়নের জন্য প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয়, তিনি আসতে না পারায় তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলট বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে— এমন ঘোষণার পরই বিমানের পেছনের সারিতে বসা এক যাত্রী ওই পাইলটকে থাপ্পড় মারেন। তবে ইন্ডিগো এয়ারের ঠিক কোন ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। 

ভিডিও দেখার পর এক্স হ্যান্ডেল ব্যবহারকারীদের একজন লিখেছেন, বিমান দেরিতে ছাড়ার ক্ষেত্রে পাইলট বা ক্রু’র দোষ কী? তারা শুধু তাদের দায়িত্ব পালন করেন। ওই ব্যক্তিকে গ্রেফতার করা উচিত এবং তাকে কখনো বিমানে উঠতে দেওয়া উচিত নয়। 

ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ জানিয়েছে, এ ঘটনাটি দিল্লি বিমানবন্দরে হবে। কারণ সেখানে ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়া হয়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে ৭৯ ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইট গড়ে ৫০ মিনিট দেরিতে ছেড়েছে।

সূত্র: এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ