মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

হামাসের হামলায় আরো ৫ ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অবরুদ্ধ গাজায় হামাসের হামলায় আরো ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলি সেনারা প্রাণ হারিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের

সামরিক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর ৫ম বিগ্রেডের ৮১১১তম ব্যাটেলিয়ানের। খান ইউনিস শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।


গত রোববার গাজায় আরও তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়। এদিকে ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে হামলায় ৪৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সুত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ