মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

গাজায় হামাসের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধে তাদের আরও দুই সৈন্য নিহত হয়েছে। নিহতরা হলেন গাল আইজেনকোট এবং জোনাথন ডেভিড ডিচ।

আইজেনকোট গাদি আইজেনকোটের ছেলে, যিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী।  গাদি আইজেনকোট ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং পাঁচ সদস্যবিশিষ্ট ইসরায়েলি মন্ত্রিসভার পর্যবেক্ষক সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

গাজায় ইসরায়েলের বড় ধরনের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে যুদ্ধ চালাচ্ছে সেটির মূল পর্যবেক্ষক হিসেবে আছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। এছাড়া গাজা যুদ্ধে কি ধরনের অভিযান পরিচালনা করা হবে সেটিরও সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছেন তিনি।

ইসরায়েলি উগ্রপন্থি রাজনীতিবিদ বেনি গানজের সঙ্গে আজ বৃহস্পতিবার আইডিএফের সাউদার্ন কমান্ড সেন্টারে গিয়েছিলেন গাদি আইজেনকোট। সেখানেই ছেলের মৃত্যুর খবর পান তিনি।

ইসরায়েলি মন্ত্রীর ছেলে গাদ আইজেনকোট গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একটি সুড়ঙ্গের কাছে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তার মৃত্যু হয়।  সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ